জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

স্বামীর সঙ্গে ভিডিওকলে বচসা, আত্মহত্যা করলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

চেন্নাইয়ের নিজ বাড়ি থেকে তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাত্র ৩৬ বছর বয়সে ‘কয়াল’ ধারাবাহিক খ্যাত এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকাহত সহ-অভিনেতা ও ভক্তরা।

পুলিশ সূত্রে জানা গেছে, চেন্নাইয়ের বাসা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্যক্তিগত জীবনের অশান্তির জেরেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, ঘটনার আগে স্বামীর সঙ্গে ভিডিও কলে বচসায় জড়িয়ে পড়েন সুভাষিণী, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে এখন পর্যন্ত তার স্বামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীলঙ্কায় জন্ম নেওয়া সুভাষিণী ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণে তিনি চলে আসেন চেন্নাইয়ে। কঠিন প্রতিযোগিতা, অডিশন আর ছোট ছোট চরিত্রের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তামিল বিনোদনজগতে। ‘কয়াল’ ধারাবাহিকের মাধ্যমে তিনি পরিচিতি পান এবং অভিনয়জগতে নিজের অবস্থান মজবুত করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com