চিঠি ভাইরাল, মওলানা ভাসানীকে যা লিখেছিলেন শেরেবাংলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে লেখা শেরেবাংলা এ কে ফজলুল হকের একটি চিঠি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা দেখা যাচ্ছে। বিভিন্ন ফেসবুক পেজ এবং আইডিতে চিঠির ছবি পোস্ট করতে দেখা যায়। গভর্নমেন্ট হাউস ঢাকার প্যাডে লেখা চিঠিটি হুবুহু তুলে ধরা হলো—

‘গভর্নর
ইস্ট বেঙ্গল

জনাব মওলানা সাহেব,
আচ্ছালামু আলায়েকুম বাদ আরজ এই—আপনার সাথে আমার অতি জরুরী কথা আছে। পূর্ব বাংলার স্বার্থের দিক হইতে আপনার ও আমার সাক্ষাৎকার অদ্যই অত্যাবশ্যক। এতদার্থে পত্র বাহককে আপনার খেদমতে পাঠাইলাম। আমার অনুরোধ, আপনি পত্র পাঠ পত্র বাহকের সঙ্গে অদ্যই ঢাকায় তসরিফ আনিবেন। আশা করি আপনি কুশলেই আছেন।

ইতি
আপনার
এ কে ফজলুল হক।

জনাব মওলানা আবদুল হামিদ খাঁন ভাসানী
কাগমারি, টাঙ্গাইল
মায়মনসিং।’

হাসান মোহাম্মদ নামে একটি ফেসবুক পেজে চিঠিটির ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘গভর্নর শেরেবাংলা এ কে ফজলুল হক মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কাছে চিঠি লিখেছেন। সময়কাল ১৯৫৬-১৯৫৮ সাল।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com