ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়েই বাড়ির টিকিট কাটার কথা ছিল মোহাম্মদ আব্বাসের। সেটা এখন হচ্ছে না। জয় নিয়ে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডাক পাওয়ায় এমন সুযোগ পাচ্ছেন আব্বাস। সুযোগটা অবশ্য তাকে করে দিয়েছে ক্রিস্টিয়ান ক্লার্কের চোট। সংক্ষিপ্ত সংস্করণের দলে থাকায় শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসার কথা ছিল তার। কিন্তু নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে লঙ্কান সফরে এসে হাতে চোট পেয়েছেন তিনি।
তাই বাধ্য হয়ে স্কোয়াডে পরিবর্তন আনতে হলো নিউজিল্যান্ডকে। ওয়ানডেতে এতটা ভালো না করলেও তাই ক্লার্কের বদলে ২২ বছর বয়সী অলরাউন্ডার আব্বাসকে রেখে দিয়েছে কিউইরা। তার তিন ইনিংস হচ্ছে—২৫, ১৯ ও ১৪। বাঁহাতি পেস বোলিংয়ে কোনো উইকেট নিতে পারেননি।
আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ। অন্যদিকে বাংলাদেশ সফর জয় দিয়ে শুরু করলেও শেষ দুই ওয়ানডেতে হেরে সিরিজ হেরেছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের পরিবর্তিত টি-টোয়েন্টি দল : টম লাথাম (অধিনায়ক), কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, বেভান জ্যাকবস, নিক কেলি, টিম রবিনসন, মোহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নাথান স্মিথ, ম্যাট ফিশার, জেডন লেনক্স, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, ইশ সোধি।














Leave a Reply