জাতীয় সংসদের সংরক্ষিত আসন বণ্টন করছে রাজনৈতিক দলগুলো। সোমবার ৩৬টি আসনে মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল [বিএনপি]। মনোনয়ন ইস্যুতে আলোচনায় থাকলেও সংস্কৃতি অঙ্গনের কোনো নারীকে পাওয়া যায়নি চূড়ান্ত তালিকায়। বিষয়টি নিয়ে বিএনপিকে সাধুবাদ জানালেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানিস। গতকাল ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল—এ তারকাদের শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য, রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’
শিল্পীদের মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে সাধুবাদ

Please follow and like us:















Leave a Reply