জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর আপাতত বাতিল : ট্রাম্প

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে দিনভর উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ইরানের প্রতিনিধিদল পাকিস্তান ত্যাগ করেছে। তবে মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিল হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চাইলে যে কোনো সময় আমাদের ফোন করতে পারে। খবর আলজাজিরার

ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম এক্সইঅস-কে দেওয়া এক বক্তব্যে জানান, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইসলামাবাদে গিয়ে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু করার যে পরিকল্পনা ছিল, তা আপাতত বাতিল করা হয়েছে। 

ট্রাম্প স্পষ্ট করে জানান, এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করবে—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

ট্রাম্প ফক্স নিউজকে বলেন, “তারা চাইলে যে কোনো সময় আমাদের ফোন করতে পারে।”

এদিকে আজ ইসলামাবাদে দিনভর উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ইরানের প্রতিনিধিদল পাকিস্তান ত্যাগ করেছে।

আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানের প্রতিনিধিদল দিনভর উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ইসলামাবাদ ত্যাগ করেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান নিয়ে ইরানের পক্ষ থেকে প্রস্তুত করা দাবির তালিকা পাকিস্তানের শীর্ষ নেতাদের কাছে হস্তান্তর করেই প্রতিনিধিদলটি ফিরে যায়।


পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে।

বিশেষ করে চলমান যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণতা দেওয়ার বিষয়ে দুই দেশ বিশেষ গুরুত্বারোপ করেছে। 

ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে ইসলামাবাদের বিশেষ প্রচেষ্টার জন্য পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com