ভোট দিতে পারেনি মীর জাফরের বংশধররা

পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেননি মীর জাফরের বংশধর ও ‘ছোটে নবাব’ হিসেবে পরিচিত সৈয়দ মুহাম্মদ রেজা আলি মির্জা। যদিও এর আগে মীর জাফরের বংশের ১৫০ জনেরও বেশি সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রথম দফায় এদিন মুর্শিদাবাদে ভোট গ্রহণ হলেও সৈয়দ মুহাম্মদ ফাহিম আলি মির্জা, তার ছেলে এবং পরিবারের যে সব সদস্যদের নাম নেই, তারা ভোট দিতে পারেননি।

এক প্রতিবেদনে বিবিসি বাংলা বলছে, মুর্শিদাবাদের লালবাগের ‘কেল্লা নিজামত’ এবং তার আশপাশের অঞ্চলে বাস করেন মীর জাফরের বংশের সদস্যরা।

তবে তাদের অভিযোগ, প্রাথমিক ভোটার তলিকা প্রকাশিত হওয়ার পরে অনেককেই শুনানিতে ডাকা হয়েছিল এবং সেখানে তারা সব নথিপত্র জমাও দিয়েছিলেন। কিন্তু এরপরও তারা ভোট দিতে পারেনি।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com