জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা

ঢাকাসহ দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার রাত থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এই কালবৈশাখী ঝড় হতে পারে বলে সতর্কতা দেয় আবহাওয়া অধিদপ্তর।

 ্আজ বুধবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা শীর্ষক এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার রাত ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

একই সঙ্গে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Please follow and like us:
Social Media Auto Publish Powered By : XYZScripts.com