জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

৪৪২ মোবাইল, আট লাখ টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ গ্রেপ্তার ৩

রাজধানীর তুরাগ থানাধীন এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লাখ ৮৪ হাজার টাকা ও বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেপ্তাররা হলো- শাহরিয়ার হাসান সরকার রাজা (২৬), মো. রনি মিয়া (২৪) ও শ্রী নয়ন চন্দ্র সূত্রধর (১৯)। রবিবার রাত সাড়ে ৯টার দিকে তুরাগ থানাধীন রূপায়ণ সিটি গ্র্যান্ড ব্লক-এ এর একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করে।

গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের কাছ থেকে ৪৪২টি মোবাইল ফোন, আট লাখ ৮৪ হাজার টাকা, পাঁচটি ল্যাপটপ, তিনটি সিল মেশিন, একটি চার্জার, দুইট হিট মেশিন, একটি মোবাইল খোলার যন্ত্র, একটি মোবাইলের স্পিড মিটার, একটি আইএমইআই নাম্বার ছাপানোর মেশিন, একটি টাকা গণনার মেশিন, একটি প্রিন্টার, ৭৪০টি মোবাইলের ডিসপ্লে, দুই হাজার ৬০টি মোবাইলের ব্যাক সেল, ৫৬০টি মোবাইল এ্যাডেপটর,  ৫৪০টি চার্জার ক্যাবল, ৯০টি হেডফোন, ১৫০টি পেন ড্রাইভ, ২৫টি টাইপ-সি কানেকটর, ২ হাজার ১৯০টি মোবাইলের ব্যাককভার, এক হাজার মোবাইল ব্যাটারি, দুইটি সি সি ক্যামেরা,  দুই কার্টুন মোবাইল পার্টস,  নগদ ৮ লাখ ৮৪ হাজার টাকা, ৩ হাজার ৫০০ মোবাইলের খালি বক্স, ১৮টি স্পীকার ও গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির তুরাগ থানায় একটি মামলা হয়েছে।

ডিবি সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মোবাইল চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা  চীন থেকে অবৈধভাবে মোবাইল ও মোবাইল পার্টস এনে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন মার্কেটে বিক্রি করত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com