অভিনেত্রী তৃষার বাড়িতে বোমা হামলার হুমকি

Spread the love

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের চেন্নাইয়ের বাড়িতে বোমা হামলার হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও বোম ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস)-এর একটি বিশেষ দল। তল্লাশিতে ব্যবহার করা হয় স্নিফার ডগও।

টাইমস অব ইন্ডিয়া বলছে, সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তামিলনাড়ু পুলিশের কন্ট্রোল রুমে একাধিক ইমেইল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়।

ইমেইলে দাবি করা হয়, অভিনেত্রীর বাড়িতে শক্তিশালী বোমা রাখা হয়েছে এবং যেকোনো সময় তা বিস্ফোরিত হতে পারে।

খবরটি ছড়িয়ে পড়তেই ভক্ত ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এরপর কয়েক ঘণ্টা ধরে বাড়ি এবং আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। তবে দীর্ঘ অনুসন্ধানের পর কোনো ধরনের সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি। শেষ পর্যন্ত পুলিশ নিশ্চিত করে, এটি একটি ভুয়া হুমকি বা ‘হোক্স’ কল।

উল্লেখ্য, তৃষা কৃষ্ণানের ক্ষেত্রে এমন ঘটনা নতুন নয়। পুলিশ রেকর্ড অনুযায়ী, ২০২৫ সালের ২ অক্টোবর রাতেও একই ধরনের বোমা হামলার হুমকি পাওয়া গিয়েছিল। সেবারও তল্লাশিতে কিছুই মেলেনি।

একই অভিনেত্রীকে বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে কেন—তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসনও। কে বা কারা এসব ইমেইল পাঠাচ্ছে, তা শনাক্ত করতে সাইবার ক্রাইম বিভাগ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

এদিকে, হুমকির ঘটনাকে ছাপিয়ে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন তৃষা। বর্তমানে তিনি চিরঞ্জীবীর বিপরীতে ‘বিশ্বম্ভরা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com