আজ মান্নার জন্মদিনে মিলাদ মাহফিল

Spread the love

ঢাকাই ছবির প্রয়াত জনপ্রিয় অভিনেতা আসলাম তালুকদার মান্নার জন্মদিন আজ। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দিনটি উপলক্ষে এফডিসিতে মিলাদ মাহফিলের আয়োজন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি, জানিয়েছেন অভিনেতা জয় চৌধুরী। ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন মান্না।তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাগলি’। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ ছবিতে প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন তিনি। এরপর ‘তেজি’, ‘দাঙ্গা’, ‘আম্মাজান’সহ বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান এই অভিনেতা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com