দুই সপ্তাহেই ‘হাওয়া’র রেকর্ড ভাঙল ‘বনলতা এক্সপ্রেস’

উত্তর আমেরিকায় (কানাডা ও যুক্তরাষ্ট্র) বক্স অফিসে বাংলাদেশি সিনেমার আয়ে নতুন রেকর্ড গড়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই এতদিন পর্যন্ত শীর্ষে থাকা হাওয়ার লাইফটাইম আয় ছাড়িয়ে গেছে তারকাবহুল এ ছবিটি।

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো ও বক্স অফিস কমস্কোর সূত্রে জানা গেছে, ‘হাওয়া’ উত্তর আমেরিকায় মুক্তির পর আয় করেছিল ৩ লাখ ৫৮ হাজার ডলার।

অন্যদিকে, ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির প্রথম দুই সপ্তাহেই আয় করেছে ৩ লাখ ৬১ হাজার ডলার, যা ইতোমধ্যেই নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেছেন, এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমা চারশো হাজারের ক্লাবে যোগ দেবে- এ স্বপ্ন দেখাই যায়।

ছবির পরিচালক তানিম নূর দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই অর্জন আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরো একধাপ এগিয়ে নিলে আমরা টিম হিসাবে সত্যি গর্বিত হব।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি উত্তর আমেরিকায় ও যুক্তরাজ্যে মোট ২২টি থিয়েটারে তৃতীয় সপ্তাহ শুরু করেছে এই শুক্রবার।

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবন্য চৌধুরী, মাশাসহ অনেকেই। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ। সহ-প্রযোজনায় হইচই প্রডাকশন। নিবেদক ইউসিবি। ছবির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো। সহযোগী ইউকে পরিবেশক রেভেরলি ফিল্মস।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com