২০১১ সালের ১৭ এপ্রিল। এইচবিওতে প্রচারিত হলো একটি নতুন সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রথম পর্ব ‘উইন্টার ইজ কামিং’। তখন থেকেই মোটামুটি দর্শকপ্রিয়তা পেতে শুরু করে এটি। কিন্তু প্রথম সিজনের নবম পর্বে যখন নেড স্টার্কের মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেই মুহূর্তেই বদলে গেল সিরিজটির ইতিহাস। একইসঙ্গে শুরু হয় টিভি ও ওয়েব ইতিহাসে অন্যতম সফল সিরিজের উত্থান। গতকাল সিরিজটির ১৫ বছর পূর্তি হয়েছে। ২০১১-তে শুরু হয়ে ‘গেম অব থ্রোনস’ সম্পন্ন হয় ২০১৯ সালে। সিরিজটি নির্মিত হয় আমেরিকান লেখক জর্জ আর মার্টিনের জনপ্রিয় উপন্যাস ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ অবলম্বনে। ক্ষমতার রাজনৈতিক ষড়যন্ত্র, পারিবারিক বন্ধন কিংবা দ্বন্দ্ব, প্রেম, যৌনতা কিংবা চোখ ধাঁধানো চিত্রায়ণ-’গেম অব থ্রোনস’ যেন সর্বেসর্বা এক সিরিজ। এর সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ বা ‘ইউ নো নাথিং জন স্নো’ যতখানি জনপ্রিয়, তা অনেক সিরিজের ক্ষেত্রেও বিরল। জনপ্রিয়তা ও পুরস্কারে বহু রেকর্ড রয়েছে এর দখলে। সিরিজটি মোট ৫৯টি এমি পুরস্কার জিতেছে, যা যেকোনো ড্রামা সিরিজের জন্য সর্বোচ্চ। এর সর্বশেষ পর্ব ‘দ্য আয়রন থ্রোন’ প্রচারের সময় প্রায় দুই কোটি দর্শক লাইভ দেখেছিল, যা এইচবিওর ইতিহাসে বিরল রেকর্ড। এত বছর পেরিয়ে এখনো সিরিজটি নিয়ে নিয়মিত চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়।
বেড়েই চলেছে জনপ্রিয়তা

Please follow and like us:















Leave a Reply