জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন

চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু।

ফেসবুক পোস্টে অভিনয় শিল্পী সংঘ শোক প্রকাশ করে জনিয়েছে, অভিনয় শিল্পীসংঘ বাংলাদেশের সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

জানা যায়, গত ডিসেম্বরে তারিকুজ্জামান তপনের খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে। তখনই রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে যায় বলে জানান চিকিৎসকেরা। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং একাধিক কেমোথেরাপি নেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। বিশেষ করে কৌতুক চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’-সহ অসংখ্য নাটক ও সিনেমায় তিনি কাজ করেছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com