জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে?

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে। আর পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।

দেশটির শারজাহ বিশ্ববিদ্যালয়ের মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব বলেছে, আগামী ১৭ মে হবে জিলক্বদ মাসের ২৯তম দিন। ওইদিন আমিরাতে সন্ধার পর নতুন জিলহজ মাসের চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। সূর্যাস্তের পর পূর্ব গগনে চাঁদটি ৫৭ মিনিট অবস্থান করবে।

তবে দীর্ঘ সময় নতুন অর্ধচন্দ্র আকাশে থাকার অর্থ হলো এটি খালি চোখে দেখা যাবে। সে হিসাবে হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে। আর পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।

গালফ নিউজের এক প্রতিবেদনে সংস্থাটির পরিচালক প্রফেসর আল নাইমি জানিয়েছেন, তারা তাদের বৈজ্ঞানিক তথ্য সরকারের কাছে পৌঁছে দিয়েছেন। তবে ঈদের দিনটি শুধুমাত্র সরাসরি চাঁদ দেখেই নির্ধারণ করা হবে।  

এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com