জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের আতকাপাড়া এলাকার একটি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একটি মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে গাড়িতে তেল নিতে আতকাপাড়া পাম্পে থামেন তিনি। এ সময় মাগরিবের আজান হলে নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে নামাজ আদায় করতে যান এমপি মাছুম। ঠিক তখনই বাইরে থাকা তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আল আমিন তালুকদার জানান, নামাজ চলাকালে হঠাৎ করেই গাড়ি ভাঙচুরের শব্দ শোনা যায়। এ সময় স্থানীয় বিএনপি নেতা ইশতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে একদল লোক এমপির দিকে এগিয়ে এলে মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দেন। পরে হামলাকারীরা তাদের অবরুদ্ধ করার চেষ্টা করে।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহায়তায় এমপিকে সেখান থেকে সরিয়ে পূর্বধলা উপজেলা পরিষদে নেওয়া হয়।

এ ঘটনার বিষয়ে সংসদ সদস্য মাছুম মোস্তফা জানান, পথিমধ্যে তেল নিতে পাম্পে থামি এবং মাগরিবের নামাজের জন্য মসজিদে যাই। নামাজ চলাকালে বাইরে হঠাৎ ভাঙচুরের শব্দ শুনতে পাই। পরে দেখি, আমার গাড়িতে হামলা চালানো হয়েছে এবং কিছু লোক আমাকে ঘিরে ধরার চেষ্টা করছে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com