জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

তেহরানে এফ-৩৫ যুদ্ধবিমান বোমা ফেলছে, সবাই ক্ষমা করবেন

যুক্তরাষ্ট্র চাইলে এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব এবং মঙ্গলবারই সেই রাত হতে পারে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর ইরানজুড়ে জঙ্গি বিমান হামলা শুরু হয়েছে বলে জানিয়েছেন রেডিও তেহরানের বাংলা বিভাগের জ্যেষ্ঠ সাংবাদিক গাজী আবদুর রশিদ।

বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘জঙ্গি বিমান হামলা শুরু হয়েছে!!! স্টুডিওতে রেকর্ড হচ্ছে ওপরে এফ ৩৫ জঙ্গি বিমান উড়ে বোম্বিং করছে-এমন যদি হয় এটা আমার শেষ মুহূর্তের স্টুডিও! শতভাগ প্রস্তুত মৃত্যুতে! ইরান শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করব-সুনিশ্চিত! আমাকে সবাই ক্ষমা করবেন।’

তিনি জানান, তেহরানজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তার বাসস্থান এলাকার সবাইকে দ্রুত সরে যেতে বলা হয়েছে। ব্যাপক হামলার আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গাজী আবদুর রশীদ জ্যেষ্ঠ সাংবাদিক, উপস্থাপক ও সংবাদ বিশ্লেষক হিসেবে রেডিও তেহরানের বাংলা বিভাগে কর্মরত রয়েছেন। তিনি দীর্ঘ সময় ধরে তেহরান থেকে ইরানের পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে সংবাদ ও প্রতিবেদন তৈরি করছেন। তিনি ইরান-বাংলাদেশ সম্পর্ক এবং সমসাময়িক বিষয়ে নিয়মিত বিশ্লেষণও করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com