জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

৩ দিনের ছুটিতে স্কুল-কলেজ, মাদরাসায় ভিন্নতা

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটি পাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে মাদরাসার ছুটির তালিকায় ভিন্নতা দেখা গেছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তাদের ছুটির তালিকায় ১৪ তারিখ থাকলেও ১২ ও ১৩ তারিখে নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদরাসায় নির্ধারিত ছুটি অনুযায়ী শুধুমাত্র একদিনই প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে স্কুল-কলেজে যেখানে টানা তিন দিন ছুটি মিলছে, সেখানে মাদরাসা শিক্ষার্থীরা একদিনের ছুটিতেই সীমাবদ্ধ থাকছে।

বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এসব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে। ধর্মীয় কারণে ১২ ও ১৩ এপ্রিল ছুটি পাবে না মাদরাসা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com