রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম চাকুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মংখ্যাইচিং মারমা একই ইউনিয়নের চিৎমরম বড় পাড়ার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, সন্ধ্যার দিকে চাকুয়া পাড়া এলাকায় বন্য হাতির মুখোমুখি হলে হাতিটি শুঁড় দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করব।’
Please follow and like us:
















Leave a Reply