জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনার আগে সংঘর্ষ বন্ধের ওপর গুরুত্ব লেবাননের

লেবাননের সংস্কৃতিমন্ত্রী ঘাসান সালামে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে কোনো শান্তি আলোচনা শুরুর আগে সরকার এখনই সংঘর্ষ বন্ধের ওপর গুরুত্ব দিচ্ছে।

তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটি মূলত রাষ্ট্রদূত পর্যায়ের একটি প্রস্তুতিমূলক বৈঠক। এর লক্ষ্য সামরিক তৎপরতা বন্ধ করা, অন্তত সাময়িকভাবে। পুরো যুদ্ধবিরতি না হলেও গোলাবর্ষণ ও বোমা হামলা বন্ধের চেষ্টা করা হবে।

সালামে জানান, এই প্রাথমিক বৈঠকটি আগামীকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, লেবাননের ওপর চাপ প্রয়োগের সুযোগ খুব সীমিত।

এদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতদের বৈঠকের কথা রয়েছে। সেখানে যুদ্ধবিরতির সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হবে।

ইসরায়েলের দ্রুত হিজবুল্লাহকে নিরস্ত্র করার দাবি প্রসঙ্গে সালামে বলেন, এটি কয়েক দিন বা কয়েক ঘণ্টার মধ্যে সম্ভব নয়। তার ভাষায়, নিরস্ত্রীকরণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যা সম্পন্ন হতে বছর লেগে যেতে পারে।

সহিংসতা কমার বিষয়ে, বিশেষ করে বৈরুতে পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখনো পুরোপুরি নিশ্চিত কোনো অগ্রগতি নেই। তবে কিছু প্রতিশ্রুতি ও উত্তেজনা কমানোর অঙ্গীকার পাওয়া গেছে, যার ফলে বৈরুতে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com