যবিপ্রবির নতুন উপাচার্য ইয়ারুল কবীর

Spread the love

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ইয়ারুল কবীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক।

সোমবার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ।

‎‎মন্ত্রণালয় বলছে, যোগ দেওয়ার পর উপাচার্য পদে অধ্যাপক ইয়ারুল কবীরের মেয়াদ হবে চার বছর। অবশ্য প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

‎নতুন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর সে বছরের ২৩ সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আব্দুল মজিদকে যবিপ্রবির উপাচার্য পদের দায়িত্ব দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com