শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার এই কম্পন শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে অনুভূত হয় বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্র।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৯৯ কিলোমিটার।

জিও নিউজ জানায়, প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই কম্পনের কারণে অনেক মানুষ ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে আতঙ্কে খোলা জায়গায় আশ্রয় নেন।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটি গভীরে উৎপন্ন হওয়ায় এর কম্পন বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়েছে। ইসলামাবাদের পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার, চিত্রাল, সোয়াত, মালাকান্দ ও চারসাদ্দাসহ বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়। এ ছাড়া বাট্টাগ্রাম, মানসেহরা ও শাংলাসহ আশপাশের এলাকাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com