সরকার জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে। মন্ত্রিপরিষদ সচিবকে আহবায়ক করে ১০ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়; সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ; সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়; সচিব, অর্থ বিভাগ; সচিব, আইন ও বিচার বিভাগ; সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ; হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ), হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি জাতীয় বেতন কমিশন, ২০২৫; বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর দাখিলকৃত প্রতিবেদনসমূহের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করবে।
এ ছাড়া এতে আরো বলা হয়, কমিটি যথাসময়ে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের গত ৮ ফেব্রুয়ারির ০৪.০০.০০০০,০০০,৬১১,০৬, ০০০২.২৫.২৮ স্মারকের অনুবৃত্তিক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনটির আহ্বায়ক আবদুল মালেক গণমাধ্যমকে এক বার্তায় জানান, আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবে এ উপলক্ষে বৃহৎ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
















Leave a Reply