মাধ্যমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এপ্রিল-২০২৬ কর্মসূচিতে সহযোগিতা করতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশ এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, বাংলাদেশে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসাবে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২ মে বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হবে। এ আয়োজনের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

এতে আরো বলা হয়, নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানরা ৬টি পদক্ষেপ গ্রহণ করবেন-

  • এই কর্মসূচিটি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনের অংশগ্রহণে প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন।
  • প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে।
  • নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে।
  • শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে অনুমোদিত ব্যানার প্রদর্শন করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সম্পর্কে প্রচারণা চালাতে হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com