ছাত্রশিবিরকে হটিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ক্যাম্পাসগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপিত রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।  

আজ বৃহস্পতিবার রাতে ১০টার দিকে শাহবাগ থানার সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পদক্ষিণ করে।     

এর আগে ছাত্রদল নেতাকর্মীরা সাদিক কায়েমের বিরুদ্ধে গুপ্ত রাজনীতি করার অভিযোগ তোলেন। অতীতে ছাত্রলীগের রাজনীতিতে তার জড়িত থাকার ঘটনা নিয়েও ক্ষোভ জানায় তারা। এ সময় ‘সাদিক কায়েমের ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না’— এমন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামে আপত্তিকর পোস্ট ছড়ানো হয়। এ ঘটনা নিয়ে স্ক্রিনশটটিকে ভুয়া দাবি করে রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানায় জিডি করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ও মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভি। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। এ ঘটনার পর রাত ৮টার দিকে শাহবাগ থানায় প্রবেশ করেন এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা তাদের ঘিরে ধরেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com