প্রতিটি শ্রমিকের অধিকার, স্বাধীনতা, কর্মসংস্থান ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, সরকারের মূল লক্ষ্য সুরক্ষিত পরিবেশে কর্মসংস্থান তৈরি করা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‘পেশাগত স্বাস্থ্য ও সেফটি সেমিনার-২০২৬’ অনুষ্ঠানে এমন আশ্বাস দেন তিনি।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে শ্রমিকের সুরক্ষা দেওয়া না গেলে, শিল্পের পাশাপাশি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় স্বার্থেই শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’
অন্যদিকে, অনুষ্ঠানের সভাপতি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘শ্রম খাতে অসংগতি নির্মুলে কাজ করছে সরকার।’














Leave a Reply