ইন্দোনেশিয়ার জার্কাতায় ইতিহাস লিখেই চলছে বাংলাদেশ নারী হকি দল। গতপরশু হংকং চায়নাকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নিয়েছে। আর আজ সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন আইরিনা রিয়া-অর্পিতারা।
সেমিফাইনালে রোমাঞ্চকর এক জয় পেয়েছে বাংলাদেশ। কেননা ১-১ ড্রয়ে ম্যাচ শেষ হওয়ার মাত্র ৪ মিনিট বাকি ছিল। ম্যাচের মোড় ঘোরানোর জন্য এই সময়টুকুকেই বেছে নিলো বাংলাদেশ। নির্দিষ্ট করে বললে রিয়া। পর পর দুই মিনিটে ২ গোল করে বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় এনে দেন তিনি। শেষ বাঁশি বাজার পর বাংলাদেশের মেয়েদের উদযাপনটা ছিল দেখার মতো, বাঁধনভাঙা।
চতুর্থ কোয়ার্টারের ৫৭ ও ৫৮ মিনিটে গোল করেন রিয়া। এর আগে প্রথম কোয়ার্টারে বাংলাদেশ লিডও এনে দেন তিনি। হ্যাটট্রিকের প্রথমটি করেন ম্যাচের অস্টম মিনিটে। অবশ্য সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি সিঙ্গাপুর। ৪ মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে দলকে সমতায় ফেরান চিয়া চেরিল। মাঝের দুই কোয়ার্টারে কোনো দল গোলের দেখা পায়নি।
অথচ, এবারই প্রথমবার কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে বাংলাদেশের মেয়েরা। আর প্রথম আসরেই বাজিমাত করেছে বাংলাদেশ। চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলের ড্রয়ে টুর্নামেন্ট শুরু হলেও পরের দুই ম্যাচের জয়ে এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারানোর বিপরীতে হংকং চায়নাকে ২-১ গোলে পরাজিত করেন রিয়া-অর্পিতারা।















Leave a Reply