জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

ব্যাটিং ধসে ১০২ রানে অলআউট বাংলাদেশ

রিপন মন্ডলের এই আউটটা বাংলাদেশের ইনিংসের প্রতীকী ছবি। ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে

বৃষ্টি থামলেও মিরপুরে বাংলাদেশের ‘উইকেট বৃষ্টি’ যেন থামার নাম নেই। যখন থামল ততক্ষণে অলআউট বাংলাদেশ। বৃষ্টির কারণে ওভার ১৫-তে নেমে এলেও ৪ বল বাকি থাকতেই শেষ বাংলাদেশ।

তাতে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে লক্ষ্যটাও বড় দেওয়া হলো না। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ১০২ রানে থেমেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন তাওহিদ হৃদয়। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে বৃষ্টির আগে-পরে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে এতটাই নিয়মিত উইকেট হারিয়েছে যে সর্বোচ্চ জুটিটা ত্রিশের ঘরও পার হতে পারেনি। চতুর্থ উইকেটে সর্বোচ্চ ২৮ রানের জুটিটা গড়েন লিটন-হৃদয়।

বৃষ্টিতে খেলার থামার সময় ৬.৪ বলে ৩ উইকেট হারিয়ে ৫০ রান করেছিল বাংলাদেশ। সেখান থেকে শেষ ৭ উইকেট হারিয়েছে মাত্র ৫২ রানে। এতটাই ব্যাটিং ধস হয়েছে বাংলাদেশের ইনিংসে মাত্র তিনজন ব্যাটার দুই অংকের ঘর স্পর্শ করতে পেরেছেন। সর্বোচ্চ রান করা হৃদয়ের বাদে বাকি দুজন হচ্ছেন লিটন (২৬) ও সাইফ হাসান (১৬)। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জশ ক্লার্কসন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com