জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে নিশাত ইসলাম (১৬) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে শনিবার সকালে দেবীগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন।

গ্রেপ্তার নিশাত ইসলাম সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্র জানায়, নিশাত তার ফেসবুক আইডিতে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়। এই গাঁজাখোর নাকি আমাদের এলাকার এমপি।’ পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযুক্তের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com