জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

দারুণ ফিফটিতে জন্মদিন রাঙালেন মুশফিক

জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দুর্দান্ত ধৈর্য আর অভিজ্ঞতার পরিচয় দিয়ে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি।

ক্যারিয়ারের ১০১তম টেস্ট খেলতে নামা মুশফিক দিনের শুরু করেছিলেন ৪৮ রানে অপরাজিত থেকে। অন্য প্রান্তে ছিলেন লিটন দাস, তার সংগ্রহ ছিল ৮ রান। দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারের দ্বিতীয় বলে শাহীন আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে ১১৪ বলে ফিফটি পূর্ণ করেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। ইনিংসটিতে ছিল ৬টি চার।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরতার প্রতীক মুশফিক আজ ৩৯ বছরে পা রেখেছেন। জন্মদিনের সকালে সতীর্থদের সঙ্গে কেক কেটে উদ্‌যাপন করেন বিশেষ দিনটি। পরে সেই কেক গ্রাউন্ডসম্যানদের মধ্যেও ভাগ করে দেন তিনি।

১৩টি টেস্ট সেঞ্চুরির মালিক মুশফিকের জন্য জন্মদিনে এই ফিফটি নিঃসন্দেহে বিশেষ। তবে ইনিংসটিকে তিন অঙ্কে নিতে পারলে সেটিই হবে তার জন্মদিনের সবচেয়ে বড় প্রাপ্তি।

এই ফিফটির মাধ্যমে টেস্টে টানা তিন ইনিংসে ৫০ বা তার বেশি রানের দেখা পেলেন মুশফিক। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে আগের দুই ইনিংসে তার স্কোর ছিল ৫৩ ও ১০৬। অভিজ্ঞ এই ব্যাটারের ব্যাটে ভর করেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com