আসিফ-নাহিদের ডাকে কেউ রাস্তায় নামবে না : মাসুদ কামাল

Spread the love

আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের ডাকে কেউ রাস্তায় নামবে না বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, ‘যদি রাস্তায় নামার পরিবেশও হয়, ওরা যে আকাম-কুকাম করেছে ওদের ডাকে কেউ নামবে না।’ 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

ওই সাক্ষাৎকারে মাসুদ কামাল বলেন, ‘আন্দোলন হয় পরিস্থিতি, পরিবেশের উপর ডিপেন্ড করে। তখন (২৪ সালের গণ-অভ্যুত্থান) পুরো জায়গাটা আগুন জ্বলার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন কে স্ফুলিঙ্গ জ্বালালো, দিয়াশলাইয়ের কাঠি কে জ্বালালো, তাতে কিছু যায় আসে না।’

তিনি বলেন, ‘যদি ওই পরিবেশ না থাকে, ভেজা কাঠে আপনি দিয়াশলাইয়ের কাঠি না, দিয়াশলাইয়ের বস্তুা নিয়ে এসেও আগুন জ্বালিয়ে দেখেন ধরে কি না। এখন সেই পরিবেশ।’

মাসুদ কামাল আরো বলেন, ‘মানুষের তো চোখ আছে। মানুষ দেখে না? এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কি ছিল, আমি তার আগের ছবিও দেখি, পরের ছবিও দেখি, আগের পোশাকও দেখি, পরের পোশাকও দেখি। এদের যে পরিবর্তনটা এটা কি মানুষজন দেখে না, জনগণ দেখে না? জনগণকে বুঝাইতে হবে না, জনগণ নিজেরাই বুঝে। আপনি কি বলবেন, না বলবেন এসব দেখে কি জনগণ রাস্তায় নামবে? তারা বুঝে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com