Warning: getimagesize(): https:// wrapper is disabled in the server configuration by allow_url_fopen=0 in /home/jonotar2/public_html/wp-includes/media.php on line 5736

Warning: getimagesize(https://jonotarprotiddhoni.com/wp-content/themes/newsmag-context-blog/images/default-header-image-newsmag.jpg): Failed to open stream: no suitable wrapper could be found in /home/jonotar2/public_html/wp-includes/media.php on line 5736

Warning: exif_imagetype(): https:// wrapper is disabled in the server configuration by allow_url_fopen=0 in /home/jonotar2/public_html/wp-includes/functions.php on line 3343

Warning: exif_imagetype(https://jonotarprotiddhoni.com/wp-content/themes/newsmag-context-blog/images/default-header-image-newsmag.jpg): Failed to open stream: no suitable wrapper could be found in /home/jonotar2/public_html/wp-includes/functions.php on line 3343

Warning: file_get_contents(): https:// wrapper is disabled in the server configuration by allow_url_fopen=0 in /home/jonotar2/public_html/wp-includes/functions.php on line 3363

Warning: file_get_contents(https://jonotarprotiddhoni.com/wp-content/themes/newsmag-context-blog/images/default-header-image-newsmag.jpg): Failed to open stream: no suitable wrapper could be found in /home/jonotar2/public_html/wp-includes/functions.php on line 3363
ছাত্রলীগ ‘জয় বাংলা’ বলে হামলা করত, শিবির করে ‘নারায়ে তাকবির’ বলে - জনতার প্রতিধ্বনি
×

ছাত্রলীগ যেমন জয় বাংলা বলে হামলা করত, ছাত্রশিবিরও তেমন নারায়ে তাকবির বলে হামলা করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। ছাত্রদল কোনো রাজনৈতিক কর্মযজ্ঞ করতে গেলে শিবির সেটিকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তার।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

তিনি বলেন, “আগে ছাত্রলীগ হামলা করত ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে, এখন ছাত্রশিবির হামলা করা শুরু করেছে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ বলে। এই স্লোগান মুখে নিয়ে পাবনার ঈশ্বরদী কলেজে শিবির তাণ্ডব ও ভাঙচুর চালিয়েছে।”

প্রথমবারের মতো বিরোধী দল হয়ে ছাত্রশিবিরের দাপট দেখা যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীর বেশ ধারণ করে ক্যাম্পাস দখল করে রেখেছে ছাত্রশিবির। ছাত্রদল কোনো ধরনের রাজনৈতিক কর্মযজ্ঞ করতে গেলে সেটাকে বিতর্কিত করার চেষ্টা করছে।’

জাতীয় নির্বাচনের জামায়াতের পক্ষে ভোট চাওয়ার মাধ্যমে শিবির নেতারা সংগঠনটিকে লেজুড়ভিত্তিক ছাত্রসংগঠন হিসেবে প্রমাণ করেছেন বলে দাবি রাশেদ খানের। তিনি বলেন, ‘ডাকসুসহ সব ছাত্রসংসদকে নিজেদের কার্যালয় বানিয়ে ফেলেছে ছাত্রশিবির।’

রাশেদ খান বলেন, “জামায়াত-শিবিরের রাজনীতি এমন যে ওদের সমালোচনা করলে বটবাহিনী লেলিয়ে দেয়। সেটাও না হয় মানা যায়, কিন্তু আজকে দেখলাম হামলার সময় ‘নায়ারে তাকবির, আল্লাহু আকবর’-এর মতো পবিত্র স্লোগানকে ব্যবহার করে বিতর্কিত করার চূড়ান্ত রকমের অপচেষ্টা করল ছাত্রশিবির।”

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

admin@jonotarprotiddhoni.com

Related Posts

সাবেক সভাপতি রিফাত রশীদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যববহার করে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালানোর জন্য সরকার থেকে পাওয়া অনুদানের তথ্য গোপন করে অর্থ আত্মসাৎ করা...

Read out all

থানায় মব ছাত্রদলের ফ্যাসিবাদী আচরণ : ফরহাদ

ছাত্রদলের নেতকর্মীরা রাজধানীর শাহবাগ থানায় মব করেছেন বলে অভিযোগ করেছেন ডাকসু নেতারা। তারা বলেছেন, এর মধ্য দিয়ে ছাত্রদলের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে।...

Read out all

ছাত্রশিবিরকে হটিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ক্যাম্পাসগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপিত রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।   আজ...

Read out all

জুবায়েরের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন ছাত্রদলের শিপন

রাজধানীর শাহবাগ থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরসহ...

Read out all

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে...

Read out all

এমপি হওয়ার স্বপ্ন শেষ তাবাসসুমের, মনিরাকে ঘিরেও অনিশ্চয়তা

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি থেকে (এনসিপি) মনোনয়ন পাওয়া মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে একই...

Read out all
Social Media Auto Publish Powered By : XYZScripts.com